জীবনতলায় বন্ধ হল নাবালিকা বিয়ে
দি নিউজ লায়ন ; শনিবার এক নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ ও চাইল্ড লাইন। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার তাম্বুলদহ-২ অঞ্চলের কৃষ্ণকালী কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কৃষ্ণকালী কলোনী এলাকার বাসিন্দা এক নাবালিকার বিয়ে ঠিক করে নাবালিকার পরিবারের সদস্যরা।
আর এই খবর গোপন সূত্রে পায় চাইল্ড লাইন।এরপর চাইল্ড লাইনের সদস্যরা থানায় যোগাযোগ করেন।পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা অভিযান চালিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় নাবালিকার পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে।
পুলিশ ও চাইল্ড লাইন জানান খবর পেয়ে অভিযান চালিয়ে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দেওয়া হয় পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে।পাশাপাশি নাবালিকা ও নাবালক বিয়ে আইনত অপরাধ সে বিষয়ে তাদের সচেতন করে তোলা হয়।

Post a Comment